1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে প্রবাসী স্বামীর অর্থ লুটে অন্য পুরুষের হাত ধরে পালালো স্ত্রী - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীতে প্রবাসী স্বামীর অর্থ লুটে অন্য পুরুষের হাত ধরে পালালো স্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিকুল ইসলাম……………………………………………………………….

রাজশাহীতে এক প্রবাসীর বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়ে অন্য পুরুষের হাত ধরে পালিয়েছেন ওই প্রবাসীর স্ত্রী। এই ঘটনায় প্রবাসী আখতার উদ্দিন জনি আদালতে মামলা করেছেন।

অভিযুক্তরা হলেন, প্রবাসীর স্ত্রী ঘোড়ামারা নিবাসী আবেদা সুলতানান (৪২) ও শিরোইল কলোনী নিবাসী গোলাম মুর্তজা রনি (৪২)। বুধবার বিকেলে রাজশাহী প্রেস ক্লাবে এবিষয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই প্রবাসী।

তিনি বলেন, আমি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলাম। এই সময়ের মধ্যে আমার স্ত্রী আবেদা সুলতানা জমি ক্রয়ের নাম করে আমার কাছে টাকা চায়। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাকে মোট ৩৭ লাখ টাকা প্রেরণ করা হয়। যার প্রমাণ আমার কাছে আছে। এর মাঝে সে গোলাম মুর্তজান নামের এক ব্যক্তির সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে পড়ে। গত ৬ অক্টোবর আমি দেশে ফিরে আসি। এর পর গত ৪ নভেম্বর আমার মেয়ের গলায় ও হাতে থাকা ৭ ভরির স্বর্ণের চেইন, বালা ও ব্রেসলেট নিয়ে গোলাম মুর্তজার সাথে পালিয়ে যায়।

পরবর্তিতে তাদের ধরা হলে সুলতানা ও গোলাম মুর্তজা রনি মিমাংসার নাম করে কাল ক্ষেপন করতে থাকে। উপায়অন্তর না দেখে আমি মামলা করতে বাধ্য হই। এই মামলায় আমার দুই সন্তান সাক্ষী। ভুক্তভোগী প্রবাসী আখতার উদ্দিন জনি এসময় সকলকে এধরণের নারী হতে সতর্ক হতে অনুরোধ জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট