1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ-৪ (মান্দা) আসন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়ায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার রাজশাহীতে উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে গাছের চারা রোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর “ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ-৪ (মান্দা) আসন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ)থেকে……………………………………

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। আলোচিত এই আসনে বাদ পড়েছেন ছয়বারের নির্বাচিত এমপি মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। রাজনৈতিক কারণে হেভিওয়েট এই নেতা মনোনয়ন থেকে ছিটকে পড়েন। স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি ভোটে নামার প্রস্তুতি নিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

মনোনয়পত্র সংগ্রহের পর উপজেলা সদরের একটি বাসায় আজ মঙ্গলবার বিকেলে নেতাকর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এসময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকার ঘোষণা দেন।

মনোনয়ন বঞ্চিত হয়ে এই আসনে এরই মধ্যে চারজনসহ আরও পাঁচ স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাঁরা হলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এসএম ব্রহানী সুলতান মামুদ গামা, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাকী, বর্তমান সংসদ সদস্যের ছেলে সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ ও আফজাল হোসেন। এছাড়া পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিয়াউল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করা প্রার্থী ব্রহানী সুলতান গামা বলেন, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী উন্মুক্ত করে দিয়েছেন। দলীয় বাধা না থাকায় নেতাকর্মীদের মতামত নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছি। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে এই আসনে আমি জয়লাভ করব।’

উল্লেখ্য, আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত এই আসনে ছয় স্বতন্ত্র প্রার্থীসহ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু এবং জাতীয় পার্টির মো. আলতাফ হোসেন মÐল মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট