1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অটোরিক্সা, চার্জার রিক্সা, চার্জার ভ্যান সমিতির নেতৃবৃন্দের নিয়ে রাসিকের মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

অটোরিক্সা, চার্জার রিক্সা, চার্জার ভ্যান সমিতির নেতৃবৃন্দের নিয়ে রাসিকের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………….

পথচারীদের নির্বিঘেœ যাতায়াত ও যানজট নিরসনকল্পে নগরীতে চলাচলরত সকল অযান্ত্রিক যানসমূহের নিয়ন্ত্রণে অটোরিক্সা, চার্জার রিক্সা চার্জার ভ্যান চালক মালিক সমিতির প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম। সভায় নিযাম উল আযীম জানান, মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় নগরীতে ব্যাপক উন্নয়ন, বৃক্ষরোপনসহ পরিচ্ছন্ন ব্যবস্থাপনায় আনা হয়েছে ব্যাপক পরিবর্তন।

পরিচ্ছন্ন সবুজ নগরী রাজশাহী। নগরীর পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারীগণ। যার সুফল ভোগ করছে নগরবাসী। পরিবেশবান্ধব যান অটোরিক্সা, চার্জার রিক্সা এ নগরীকে বায়ুদূষণ রাখতে অনেকাংশে সহযোগিতা করেছে। যার ফলে রাজশাহী বিশে^র দরবারে প্রশংসিত হয়েছে। বিপুল সংখ্যক জনগোষ্ঠী অটোরিক্সা, চার্জার রিক্সার সাথে সংশ্লিষ্ট রয়েছে। নগরীতে চলাচলরত সকল অটোরিক্সা, চার্জার রিক্সা, চার্জার ভ্যানসমূহের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করে বাস্তবায়ন করা হয়েছে। সভায় নীতিমালা অনুযায়ী সকল অটোরিক্সা, চার্জার রিক্সা, চার্জার ভ্যানসমূহকে চলাচল করতে অনুরোধ জানানো হয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ। সভায় রাসিকের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহের হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারওয়ার হোসেন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রাজশাহী মহানগর সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাজশাহী মহানগর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুজ্জামান কাজল, রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারা দিল, সহকারী প্রোগ্রামার মোসাঃ হোসনে আরা, মোঃ হেলালুজ্জামান সরকার, পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট