1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

বাঘায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………………………………

রাজশাহীর বাঘায় ১৬ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) উপজেলা চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে এই বকনা বাছুর বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল, জেলা মৎস কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম জানান, ১৬ জন জেলেকে বকনা বাছুর প্রদান করা হয়। পর্যায়ক্রমে আরো মাট ৩৪ জন নিবন্ধিত জেলেকে বকনা বাছুর বিতরন করা হবে। প্রতিটি বকনা বাছুরের দাম নির্ধারণ রয়েছে ৩০ হাজার টাকা।

উপজেলার মালিয়ানদহ গ্রামের জিয়ারুল ইসলাম জানান, নিষেজ্ঞার সময়ে মাছ না ধরে বসে ছিলেন। পাওয়া বাছুরটি লালন পালন করে সংসারে কিছুটা সচ্ছলতা ফিরে আসতে পারবো। তবে বকনা বাছুর পেয়ে নিজেকে খুব খুশি লাগেেছ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট