1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে ডাসকো'র সচেতনতা মূলক রোড'শো - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহনপুরে ডাসকো’র সচেতনতা মূলক রোড’শো

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি…………………………………………………………………….

রাজশাহী, মোহনপুরে ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন, বিএমজেড ও নেটজ্ বাংলাদেশ এর  আর্থিক ও কারিগরি সহযোগিতায়, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। “ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মোহনপুর উপজেলার ০৫ টি ইউনিয়নে দিনব্যাপী আন্তর্জাতিক  তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে রোড শো অনুষ্ঠিত হয়েছে।

নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল ১০:৩০ মিনিটে  মোহনপুর থানা চত্বরে, ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে রোড’শো এর উদ্বোধন করেন, মোহনপুর থানা অফিসার ইনচার্জ ওসি(তদন্ত) আছের আলী, বাকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, মহব্বতপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ, বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান, এসআই পীযুষ কান্তি ও পলাশ সহ মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল।

সঞ্চালনা করেন, মোঃ রুহুল আমিন এরিয়া কো-অর্ডিনেটর (যুক্ত) প্রকল্প, চাঁপাইনবাবগঞ্জ। সহযোগীতায় ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আকতারুল ইসলাম ও পার্থ কুমার (যুক্ত) প্রকল্প।

রোড’শো টি  থানা চত্বর থেকে বাকশিমইল ইউনিয়ন পরিষদ , জাহানাবাদ ইউনিয়ন, ঘাসিগ্রাম ইউনিয়ন, ধুরইল ইউনিয়ন ও মৌগাছী ইউনিয়ন, ঘুরে মোহনপুর থানার সামনে এসে শেষ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট