1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে বাজেট ওয়ার্কিং গ্রুপের ৯ম সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রুয়েটে বাজেট ওয়ার্কিং গ্রুপের ৯ম সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………………………….

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে মঙ্গলবার সকালে বাজেট ওয়ার্কিং গ্রুপ (BWG) -এর  ৯ম (২০২৩-২০২৪ অর্থ বছরের ১ম) সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, অর্থ ও হিসাব শাখার কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, অর্থ ও হিসাব শাখার অতিরিক্ত পরিচালক শেখ মো. ফয়ছাল আরেফিন, অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক (বাজেট) মো. আব্দুল বারিক এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী প্রকৌশলী মো. হারুন অর রশিদ।

সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব বাজেটের আওতায় রুয়েটের অনুন্নয়ন খাতে ২০২৩-২০২৪ অর্থ বছরের সংশোধিত, ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত মূল এবং ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ অর্থবছরের প্রক্ষেপন বাজেট চাহিদা খসড়া প্রণয়ণের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বাজেট ওয়ার্কিং গ্রুপ এর ৮ম সভার সিদ্ধান্তসমূহ নিশ্চিতকরণ এবং গৃহীত পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট