1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েট প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেশিন রিডেবল লাইব্রেরী কার্ড বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রুয়েট প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেশিন রিডেবল লাইব্রেরী কার্ড বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………….

প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেশিন রিডেবল লাইব্রেরী কার্ড বিতরনের মাধ্যমে স্মার্ট বিশ্ববিদ্যালয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)।

আজ রবিবার সকালে কেন্দ্রীয় লাইব্রেরীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেশিন রিডেবল লাইব্রেরী কার্ড বিতরনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মেশিন রিডেবল কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরী থেকে বই সংগ্রহ ও জমাদান ছাড়াও কোহা ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করতে সক্ষম হবে। এর ফলে শিক্ষার্থীরা লাইব্রেরীতে এবং কোহা সফটওয়্যারে সংরক্ষিত প্রয়োজনীয় বই সহজেই খুঁজে পাবে এবং ডাউনলোড করতে সক্ষম হবে। উপাচার্য আরো বলেন, পর্যায়ক্রমে রুয়েটের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মেশিন রিডেবল লাইব্রেরী কার্ড প্রদান করা হবে। পরে উপাচার্য কেন্দ্রীয় লাইব্রেরী বিভিন্ন কক্ষ ও ডেস্ক পরিদর্শন করেন।

কেন্দ্রীয় লাইব্রেরী পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ছাড়াও বিভিন্ন বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সমন্বয় করেন ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহাবুবুল আলম।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট