1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুলিশ-সাংবাদিক নির্যাতন ও হত্যাকারীর অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে ভোলাহাটে মানববন্ধন! - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

পুলিশ-সাংবাদিক নির্যাতন ও হত্যাকারীর অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে ভোলাহাটে মানববন্ধন!

  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: :শের ভিতরে বিভিন্ন সন্ত্রাসীদের হামলা-হত্যা, নির্যাতন বন্ধে এবং যথাযথ আইনের আওতায় নিয়ে তাঁদের শাস্তির দাবীতে একটি মানববন্ধন ও স্মারকলিপি

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি…………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড(কুশক) আয়োজনে পুলিশ সদস্যকে নির্যাতন ও হত্যা, বিচারপতির বাসভবন ভাঙ্চুর, শতাধিক পুলিশ-আনসার আহত, পুলিশ হাসপাতালে অগ্নি সংযোগ ও ৩১জন সাংবাদিকদেরকে মারধরের প্রতিবাদ-নিন্দা ও খুনি সন্ত্রাসীদের সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে ৬৪ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের আওতায় ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড(মুশক) একটি স্মারকলিপি পেশ করেন, জেলা প্রশাসকের নিকটে উপজেলা ভূমি কমিশনার (এসি ল্যান্ড) মাধ্যমে।

স্মারকলিপিতে উল্লেখ, গতকাল রোববার সকাল প্রায় ১১টায় উপজেলা পরিষদ দক্ষিণ গেটে একটি মানববন্ধন করে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ও তাদের অংগসংগঠন উপজেলা সন্তান সংসদ কমান্ড(মুশক) ।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি রাজু আহম্মেতের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সহকারী কমান্ডার প্রকল্প সমবায় জেলা ইউনিট কমান্ড চাঁপাইনবাবগঞ্জ বীরমুক্তিযোদ্ধা একরাম হোসেন, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ রিয়াজ উদ্দিন, ডাঃ নিজাম উদ্দিন, সাফির উদ্দিন(অবসরপ্রাপ্ত পুলিশ), হাসিম উদ্দিন, রুস্তম আলী, জালাল উদ্দিন, ইলিয়াস আলী, গিয়াস উদ্দিন, মানোয়ার হোসেনসহ আরো অনেকে। মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদের সাধারণ সম্পাদক মোঃ আহাসান হাবীব সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদস্য রবিউল আওয়াল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাবেক আহবায়ক সাংবাদিক এম.এস.আই শরীফ, সাবিরুল ইসলাম, রাসেল আহম্মেদ, হাসান আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট