1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীশংকৈল কৃষক লীগের বর্ধিত সভা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

রানীশংকৈল কৃষক লীগের বর্ধিত সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে………………………

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ১০ নভেম্বর বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি বাবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ রিংকু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু ও জেলা কৃষক লীগ নেতা পলক মাসুদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রানীশংকৈল পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন ও সদস্য তারেক আজিজ। এসময় সেখানে জেলা ও উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ বর্ম্মন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট