1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় অডিটোরিয়াম ভবনসহ পঁচিশটি উন্নয়ন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

বাঘায় অডিটোরিয়াম ভবনসহ পঁচিশটি উন্নয়ন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………………….

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর মাধ্যমে বাস্তবায়িত রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর ও উদ্বোধনসহ বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ১৬টি রাস্তা, ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,১টি অডিটোরিয়াম ভবন,১টি ওজুখানা ও আধুনিক হাটবাজার ১টি। শুক্রবার(১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভার্চুয়ালি এর উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট)।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতেও রাস্তা-ঘাট,হাট-বাজার,শিক্ষা প্রতিষ্ঠান,বিদুৎ,বাসস্থানসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন হয়েছে। আগামীতেও অব্যাহত থাকবে। প্রতিমন্ত্রী বলেন,যে কোন সময় নির্বাচনী তফশিল ঘোষনা হতে পারে। উন্নয়নের বিবেচনায় এর মূল্যায়ন আপনাদেরই করতে হবে। উপজেলা প্রকৌশলী নুরল ইসলাম জানান,প্রকল্পগুলোতে ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা।

উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব শীফকুর ইসলাম মুকুট, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,উপজেলা পরিষদের নারি ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, বীর মুক্তিযোদ্ধা বীর প্রর্তীক আজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম। উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুধীজন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট