1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে খেলনা ইউনিয়ন ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

ধামইরহাটে খেলনা ইউনিয়ন ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………………………

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ ৮নং খেলনা ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় তকিউদ্দিন আল আরাবী (রঃ) সেতু (শিমুলতলী ব্রীজ)’র পাদদেশে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সম্পাদক আহসান হাবীব, পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেন, সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সাধারণ সম্পাদক সুমন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রযাত্রার একমাত্র দাবীদার বাংলাদেশ আওয়ামীলীগ পক্ষে সকলকে কাজ করতে হবে এবং নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’ সবশেষে বর্ধিত সভায় খেলনা ইউনিয়ন ছাত্রলীগের অধীন ৯টি ওয়ার্ডের ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি দেলদার হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট