1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

শিবগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, শিবগঞ্জ থেকে……………………………………..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিঘী যুব সংঘ আয়োজিত হাজারবিঘী ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এখলাসপুর ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাগবাড়ী ফুটবল দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নুরতাজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা, উপজেলা যুবলীগ সভাপতি তোসিকুল ইসলাম টিসু, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি, উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুরুল হোদা ও শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ অন্যরা।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট