1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের শুভ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

বাগমারায় এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রতিনিধি…………………………………………………………….

রাজশাহীর বাগমারায় জেল হত্যা দিবসে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় গোয়ালকান্দি ইউনিয়নের তালতলী বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক ফিতা কেটে এবং উদ্বোধনী ফলক উন্মোচন করে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের কার্যালয়ের উদ্বোধন করেন। ১৯৯৬ সালে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি সংঘ প্রতিষ্ঠা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আবেদ আলী এবং তৎকালিন তাহেরপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি বদরুল হাসান লিটন এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তারা দুইজনের এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। প্রথমে টিন সেডের ঘরে এর কার্যক্রম শুরু হলেও দীর্ঘ সময় পর সেখানে নিজস্ব ভবন নির্মাণ করা হয়। সেই ভবনটি শুক্রবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কার্যালয়ের সামনে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের সভাপতি আবেদ আলী মোল্লার সভাপতিত্বে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়।

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রাজুর পরিচালনায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদি প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সদস্য হাবিবুর রহমান মটর, আমজাদ হোসেন মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন খাতুন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজমুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার,সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রাজু মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মনোয়ার বেগম, সাধারণ সম্পাদক আজতারা বিবি, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজন সরকার প্রমুখ।

আলোচনা শেষে জাতীয় চার নেতা সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট