1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে বাঘার তিন উদ্ভাবক চীন মৈত্রী সম্মেলনে রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আন্তর্জাতিক ওয়াইফাই নেটওয়ার্কের সাথে যুক্ত হল রুয়েট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………………………….

আন্তর্জাতিক ওয্যারলেস ওয়াইফাই সিস্টেমের সাথে যুক্ত হল রুয়েট। এর ফলে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ বিশ্বের যে কোন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ উপভোগ করতে পারবেন।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক ওয়্যারলেস ওয়াইফাই সিস্টেমের সাথে সংযুক্ত কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এডুরোম (eduroam) হচ্ছে আন্তর্জাতিক এডুকেশনাল ওয়্যারলেস ওয়াইফাই নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সাথে যুক্ত আছে বিশ্বের সকল নামিদামি বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাসস্টপ, হোটেল, গেস্ট হাউস সহ বিভিন্ন গবেষণামূলক ও টেক প্রতিষ্ঠান। উপাচার্য আরো বলেন, রুয়েট এই নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার ফলে এখন থেকে এখানকার সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ এইসব প্রতিষ্ঠানে অধ্যায়ন, গবেষণা ও ভিজিটে গেলে তারা রুয়েটের ডোমেন ইমেল আইডি ব্যবহার করে সেসব প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। এর ফলে রুয়েট স্মার্ট বিশ্ববিদ্যালয় হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল।

কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আল মামুন সহ বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভাগের প্রধান, দপ্তর ও শাখা প্রধান,শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট