1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার তাহেরপুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহ মোঃ জাফর উল্লাহ’র ৩৯ তম মৃত্যু বার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

বাগমারার তাহেরপুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহ মোঃ জাফর উল্লাহ’র ৩৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোস্তাফিজুর রহমান জীবন……………………………………………………………….

তাহেরপুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ মোঃ জাফর উল্লাহ’র (এম.এন.এ.ও এমপি) ৩৯ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ১৯৬৭ সালে তাহেরপুর কলেজ প্রতিষ্ঠিত করেন এবং তিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘ দিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

৩১ অক্টোবর দুপুর ১২ টার সময় তাহেরপুর কলেজ হল রুমে প্রতিষ্ঠা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ জাফর উল্লাহ ভাতিজা অত্র কলেজের অধ্যক্ষ এস এম জিয়া উদ্দিন টিপু’র সভাপতিত্বে ও তাহেরপুর কলেজ এর প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব এর সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন, তাহেরপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য, মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, তাহেরপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, তাহেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হামিদ, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলী, তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর স্বপন।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ জাফর উল্লাহ মেয়ে জামাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আশরাফুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ জাফর উল্লাহ মেয়ে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা মালা, বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ জাফর উল্লাহ মেয়ে জাফরিন সুলতানা সৃতি সহ অত্র কলেজের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র – ছাত্রীবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট