1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনামসজিদ সীমান্তে ১টি বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সোনামসজিদ সীমান্তে ১টি বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি…………………………………………..

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ২ টি ম্যাগাজিন সহ মোঃ শিহাব (২০) নামে এক অস্ত্র কারবারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। গতকাল (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের রাস্তার উপর তল্লাশী করে তাকে গ্রেফতার করা হয়।

আজ রবিবার সকালে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন, ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায় উক্ত স্থান দিয়ে অস্ত্র চোরাচালানের সম্ভাবনা রয়েছে এ পরিপেক্ষিতে সেখানে যানবাহন তল্লাশীর কার্যক্রম শুরু করে একপর্যায়ে অন্যান্য যাত্রীসহ ভ্যান গাড়িতে থাকা এক যুবক হাতে ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তার ব্যাগ তল্লাশি করে বই এর ভিতরে অভিনব কায়দায় (বহনকৃত) অস্ত্রসহ তাকে আটক করা হয়।

এ সময় তিনি বলেন, গত ৭ মাসে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ০৮ জন আসামীসহ ১১টি দেশী বিদেশী পিস্তল, ৪৫ রাউন্ড গুলি এবং ১৫ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট