1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

রাসিকের নিরাপত্তা শাখাকে আরো সুদৃঢ় ও সুশৃঙ্খল করা হবে ঃ রাসিক মেয়র

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………….

রাজশাহী সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখার কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এই  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। দেশের বর্তমান পরিস্থিতে নিরাপত্তা শাখাকে সর্তকভাবে নগর ভবন সহ সিটি কর্পোরেশনের স্থাপনাগুলো পাহাড়া দিতে হবে।

তিনি আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর দায়িত্ব নিয়ে সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এরপরিপ্রেক্ষিতে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিরাপত্তার দায়িত্ব প্রদান করা হয়। আগামীতে নিরাপত্তা শাখাকে আরো সুদৃঢ় ও সুশৃঙ্খল করা হবে।

সভায় বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, নিরাপত্তা কর্মকর্তা মতিউর রহমান। সভায় সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখার গার্ড কমান্ডার, সুপারভাইজার সহ গার্ডরা উপস্থিত ছিলেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট