1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির হরতাল আংশিক পালিত, আটক ৩৫, ককটেল ও গানপাউডার উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির হরতাল আংশিক পালিত, আটক ৩৫, ককটেল ও গানপাউডার উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………………….

নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবীতে ঢাকায় ডাকা সমাবেশ ভন্ডুলের প্রতিবাদে বিএনপির ডাকা রবিবারের দিনব্যাপি হরতাল চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে । তবে শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ বিএনপি, জামায়াত কমীকে আটক করেছে পুলিশ।এ সময় ৮ টি ককটেল ও গানপাউডার উদ্ধার করা হয়।

জেলা শহরের প্রধান প্রধান মার্কেটসহ অধিকাংশ দোকান-পাট বন্ধ ছিল। মহাসড়কে ছোট ছোট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোন বাস, ট্রাক বা অন্যান্য বড় যানবাহন চলাচল করতে দেখা যায়নি। রাস্তায় অবৈধ ভুটভুটি, নসিমন, করিমন, ট্রাক্টরসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল করছে। সোনামসজিদ স্থলবন্দর থেকে কোন পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যরা টহলে রয়েছে। অন্যদিকে শনিবার রাতে নাচোলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৌর এলাকার কন্যানগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত কক্ষে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরো তিনটি ককটেল উদ্ধার করে ।

এদিকে গত রাতে জেলার ৫ উপজেলায় ৩৫ জামায়াত বিএনপি কমীকে আটক করেছে ৫ থানা পুলিশ। এদের মধ্যে সদর উপজেলায় ১০ বিএনপি কমী, শিবগঞ্জ থানায় ৫ বিএনপি ও ৩ জামায়াত কমী, গোমস্তা পুর থানায় ৯ বিএনপি কমী ও ৩ জামায়াত কমী, নাচোলে ৩ জন এবং ভোলাহাটে ২ জনকে আটক করেছে পুলিশ।

গোমস্তা পুর থানার ওসি মাহবুবুল আলম ১২ বিএনপি জামায়াত কমীকে আটকের সময় ৫ টি ককটেল উদ্ধারের দাবী করেন। অন্যদিকে নাচোল থানার ওসি মিন্টু রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হরতালের সমর্থনে বিএনপির লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ স্পট থেকে তিনটি ককটেল এবং ককটেল তৈরির ১০০ গ্রাম গানপাউডার উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট