1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………………

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি,স্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। রবিবার (২১ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মো.ছাইদুল হাসান,২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা.মো.মাসুদ পারভেজ,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,নিরাপদ সড়ক চাই-নিসচা জেলা শাখার সভাপতি শফিকুল আলম ভোতা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ’র সহকারী পরিচালক মো.শাহজামান হক। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি অ্যাড. আব্দুস সমাদ বকুল, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী। সভায় নিরাপদ সড়ক বাস্তবায়নে সকলের সচেতনতা বৃদ্ধি নিয়ে কথা বলেন অতিথিবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট