1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে সন্ধানী লাইফ ইন্সুরেন্সের আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

ধামইরহাটে সন্ধানী লাইফ ইন্সুরেন্সের আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………….

নওগাঁর ধামইরহাটে জীবন বীমা ক্ষেত্রে শীর্ষ নাম সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর বেলা ১১ টায় সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডর আমাইতাড়া মোড়স্থ ধামইরহাট শাখা কাযালয়ে এজিএম (উন্নয়ন) ও শাখা ইনচার্জ শাহাজান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর-রাজশাহী বিভাগীয় প্রধান মোস্তফা আল কামাল। এ সময় নওগাঁ মডেল শাখা ইনচার্জ ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাব্বির আহম্মেদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোস্তফা আল কামাল বলেন, ‘সম্পদ মানুষকে সম্মানিত করে, আর দারিদ্র মানুষকে ঘৃনিত জীবন উপহার দেয়, তাই আপনার সম্পদ ও আপনার পরিবারের আর্থিক সুরক্ষায় সর্বোচ্চ লভ্যাংশ প্রদানকারী সন্ধানী লাইফ ইন্সুরেন্সে একটি পলিসি গ্রহণ করে অর্থ সঞ্চয় করুন, নিজের পরিবারের ও ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন। প্রধান অতিথির বাস্তবমূখী মোটিভেশনে উদ্বুদ্ধ হয়ে নতুন গ্রাহক আবুল কালাম ১৫ লক্ষ, কামরুজ্জামান ও প্রভাষক শাহিনুর রহমান ১০ লক্ষ, শেলী হেম্ব্রম ৫ লক্ষ, জেসমিন আকতার ৫ লক্ষসহ মোট ২০ জন গ্রাহক বিভিন্ন অংকের পলিসি গ্রহণ করেন।

সম্মেলন সন্ধানী লাইফ ইন্সুরেন্সের এফ.এ আতিয়ার রহমান, শহিদুল ইসলাম সবুজ, আবু মুছা স্বপন, গোলাম রব্বানী প্রমুখসহ প্রায় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট