1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আমাদের বেঁচে থাকার জন্য  সুন্দরবন রক্ষা করতে হবে: কয়রায় (খুলনা) উপমন্ত্রী -বেগম হাবিবুন নাহার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

আমাদের বেঁচে থাকার জন্য  সুন্দরবন রক্ষা করতে হবে: কয়রায় (খুলনা) উপমন্ত্রী -বেগম হাবিবুন নাহার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কয়রা(খুলনা)প্রতিনিধি……………………………………………………

পরিবেশ ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এম,পি বলেছেন, আমাদের বেঁচে থাকার তাগিদে সুন্দরবন রক্ষা করতে হবে। সুন্দরবনের গুরত্ব আমরা তখনি বুঝি যখন কোন প্রাকৃতিক দুর্যোগ আসে। সে জন্য সুন্দরবন রক্ষার দায়িত্ব আমাদের সকলের নিতে হবে।

তিনি বলেন, সুন্দরবন মায়ের মতো মাকে আমরা যেমন ভালোবাসি তেমনি সুন্দরবনকে ভালোবাসতে হবে এবং জীব বৈচিত্র কে রক্ষা করতে হবে। সুন্দরবন পশ্চিম বনবিভাগের আয়োজনে আজ ২০ আক্টোবর বেলা ১২টায় সুন্দরবন পশ্চিম বনবিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন মাঠে সুন্দরবন বাঘ সংরক্ষন প্রকল্পের আওতায় ভি,টি,আরটি ও সি,পি,জি সদস্যদের সমন্বয়ে বাঘ সংরক্ষণ সচেতনতামুলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এ সব কথা বলেন।

খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দোর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬ ,কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ও কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা(ডিএফও) ডক্টর আবু নাসের মোহসিন হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার – ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম, সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা(ডিএফও)মোঃ নুরুল কবির, সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেডএম হাচানুর রহমান, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কয়রা সদর ইউনয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মন্ডল, বানিয়াখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা একেএম আবু সাইদ, নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা তানজিলুর রহমান, কালাবগি ফরেস্ট স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম প্রমুখ।

এর আগে বেলা ১১ টায় প্রধান অতিথি হায়াতখালী বন টহল ফাঁড়ির নতুন ভবনের ভিত্তিস্থাপন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট