1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় ৫ ডাকাত সদস্য আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

পোরশায় ৫ ডাকাত সদস্য আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি……………………………………………………………….

নওগাঁর পোরশায় রাস্তায় ককটেল ফাটিয়ে ডাকাতী করার অভিযোগে পাঁচ ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি(পত্তনডাংগা) গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে সায়েদ আলী(২৬), গোমস্তাপুর উপজেলার দুবইল(ঘোলাদিঘি) গ্রামের আজিবুর আলীর ছেলে তাজেল আলী (২১), শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের মৃত আস্তমিয়ার ছেলে সাইফুল ইসলাম মোক্তার আলী ওরফে মোক্তা(২৬), গোমস্তাপুর উপজেলার সুখানদিঘি (কান্দুপাড়া) গ্রামের আফসার আলীর ছেলে জহুরুল ইসলাম(৪৮) ও শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ইসরাইল আলীর ছেলে হাসান আলী(২০)।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে সরাইগাছি-আড্ডা রোডের মোশানতলা নামক স্থানে ১২-১৫জনের একটি ডাকাতদল সাপাহার থেকে আসা একটি ট্রাক ডাকাতী করছিল। এসময় ডাকাত সদস্যরা ককটেল ফাটিয়ে রোডে আতংক সৃষ্টি করে এবং এতে ট্রাকের দুইজন ব্যক্তি আহত হয়। আহতরা সেদিন রাতেই সাপাহার স্বাস্থ্যকমপ্লেক্সের ভর্তি হয়েছে বলে জানা গেছে।

তবে ওই সময় ট্রাকে থাকা লোকজনের চিৎকারে পাশের গ্রাম থেকে তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ এর নির্দেশে প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামের নেতৃত্বে স্থানীয় লোকজন এসে ডাকাতদের ধাওয়া করে। ফলে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। একই সময় ডাকাত দলের একজন সদস্যকে ভ্যান সহ তারা আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃতের দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার ভোরে পোরশা থানা পুলিশ চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকা থেকে ডাকাত সদস্যদের আটক করেন।

এব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর ডাকাত সদস্যদের আটকের চেষ্ঠা চলছে বলে থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট