1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি পাঁচ দিন বন্ধ থাকবে - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১ আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: লাঘব হলো জনদুর্ভোগ দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে: কৃষি সচিব পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি প্রকৃতির শোভা বর্ধন করছে অবহেলিত কচুরিপানা ফুলের বুনো সৌন্দর্য: ভোলার জলাশয়ে নতুন রূপ

সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি পাঁচ দিন বন্ধ থাকবে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………..

ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফজলু হকের সই করা চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চিঠির মাধ্যমে জানা যায়, শনিবার (২১ অক্টোবর) থেকে বুধবার (২৫ শে অক্টোবর) পর্যন্ত এই বন্দরের সব ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মাওলানা মামুন আর রশিদ জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় ২১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন মহদিপুর স্থলবন্দরে সবধরনের কাজ বন্ধ থাকবে। আগামী ২৬ অক্টোবর থেকে যথারীতি এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, পূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট