1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি: পরিকল্পিত সন্ত্রাস
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে: কৃষি সচিব পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি প্রকৃতির শোভা বর্ধন করছে অবহেলিত কচুরিপানা ফুলের বুনো সৌন্দর্য: ভোলার জলাশয়ে নতুন রূপ রাজশাহীতে ১১ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য জব্দ: প্রযুক্তিনির্ভর নজরদারিতে সফল বিজিবি, ১০ মাসে আটক ১৭ রামেক হাসপাতালে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন: জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক রাজশাহীতে নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান দূর্গাপুরে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ২৪ হাজার টাকা শ্যামনগরে জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এ্যাড. আব্দুস সালাম খান শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক, নগদ টাকা জব্দ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহী মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে বক্তব্য ও অংশগ্রহণ করছেন নেতাকর্মীরা

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর রেলগেট ও মতিহার এলাকায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।

রেলগেট এলাকায় কর্মসূচি ও উপস্থিত নেতৃবৃন্দ রেলগেট এলাকার কর্মসূচিতে যোগ দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলি, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন ও সদস্যসচিব রজব আলী।

Open photo

এ ছাড়া মহানগর যুবদলের সদস্য তানভীর আহমেদ হিরা, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মাইনুল ইসলাম হারু ও দিপু সরকার এবং সাবেক যুবনেতা মুকুল ও আলীসহ রাজশাহী মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

মতিহার এলাকার অবস্থান কর্মসূচি অন্যদিকে, নগরীর মতিহার এলাকায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী, সাধারণ সম্পাদক আল মামুন বাবু ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মানিক। এ ছাড়া মতিহার থানার অন্তর্গত ছয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও যেকোনো ধরনের অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।#

৥ বিশেষ প্রতিনিধি প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট