1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঝড়ে লন্ডভন্ড চাঁপাইনবাবগঞ্জ,ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি শিবগঞ্জ বিপুল পরিমান নেশা জাতীয় সিরাপ সহ পাথর ভর্তি ভারতীয় ট্রাক জব্দ করেছে বিজিবি ​মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ বিভেদ: সংকট ও সংহতির পথে উত্তরণ  শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং 

রাজশাহীতে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন রাসিক মেয়র

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………………………………………………………..

রাজশাহী মহানগরীর ১৭নং ওয়ার্ডে অবস্থিত হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের ৫তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোশেনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

অনুষ্ঠানে প্রধান রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অসংখ্য মানুষের মাঝে সুনামের সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। তারা শিক্ষার মানের সঙ্গে কোন আপোস করেন না। রাজশাহীতে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসটি চমৎকার লাগছে, অনেক সুন্দর নকশা করা হয়েছে। পুকুর নির্মাণ, খেলার মাঠ নির্মাণ হত্যাদি কাজ চলমান রয়েছে। কাজগুলো শেষ হলে ক্যাম্পাসটি আরো সুন্দর হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার রাস্তাটি প্রশস্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া সড়কটি আলোকায়ন, পুকুর পাড় বাঁধায় ইত্যাদি উন্নয়ন আমরা করে দিবো। করে দিবো।

রাসিক মেয়র আরো বলেন, শিক্ষানগরী হিসেবে রাজশাহীর সুনাম রয়েছে। এটিকে আরো যুগোপযোগী ও সময়োপযোগী করতে চাই।

ঢাকা হলি ক্রস ব্রাদারস প্রভিন্সিয়াল সুপিরিয়র ও হলি ক্রস স্কুল এন্ড কলেজ রাজশাহীর চেয়ারম্যান ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি‘র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব মোঃ হুমায়ুন কবীর, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত আলী শাহু, সম্মানিত অতিথি ছিলেন কারিতাস রাজশাহী আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর অধ্যক্ষ  ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী বাংলাদেশের হলি ক্রস ব্রাদারদের দ্বারা গৃহীত এক দুঃসাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত, রাজশাহীর জন্য একটি নতুন ইতিহাস, যুগের প্রয়োজনে গুণগত মানসম্পন্ন শিক্ষা সেবার এক নতুন প্রত্যয়ের নাম। স্বল্প পরিসরে হলেও বিগত প্রায় দুই বছরে ব্রাদারগণ তার নমুনা প্রমাণ করে চলেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট