1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

মোহনপুরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত, মোটরসাইকেল র‌্যালি

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি…………………………………………………………………………..

রাজশাহী মোহনপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ ১৮ ই অক্টোবর বুধবার বিকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের জন্মদিনের কেক কাটা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের শোভাযাত্রা উপলক্ষে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।পরে সর্ববৃহৎ প্রায় ৫০০০ মটর সাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে ঘুরে দলীয় কার্যালয়ে এসে শোভাযাত্রা শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড আব্দুস সালাম।

প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।তিনি বক্তব্যে বলেন,দেশে আজ এত উন্নয়ন,আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছিল বলেই সম্ভব হয়েছে। বিএনপি,জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যেকে সবাইকে এক হয়ে রুখতে হবে।

এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, জেলা পরিষদের সদস্য দিলীপ কুমার সরকার তপন,রুস্তম আলী,মুরাদুল ইসলাম মুরাদ, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড,শাহিন শাহ,কৃষকলীগের মহসিন আলী, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন সরকার রনি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির,মহিলা আওয়ামী লীগের সভাপতি ডলি আক্তার,যুব মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা।

এছাড়াও আরো ছিলেন কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি সাহেদুজ্জামান মুক্তা, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আজাহারুল ইসলাম বাবলু,বাবলু হোসেন,আল-আমিন বিশ্বাস,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, হযরত আলী,ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলী খান সহ উপজেলা,পৌরসভা, ইউনিয়ন,ওর্য়াড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।জনসভার সকলেই পবা-মোহনপুরে তৃতীয় বারের মত আবারও এমপি হিসাবে দেখতে চায় আয়েন উদ্দিনকে।  #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট