1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাপাহার কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন ও শিক্ষা উপকরণ দিলেন ইউএনও - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার রাজশাহীতে উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে গাছের চারা রোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর “ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই

সাপাহার কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন ও শিক্ষা উপকরণ দিলেন ইউএনও

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছাদেক উদ্দিন, সাপাহার, নওগাঁ প্রতিনিধি……………………………………………..

নওগাঁর সাপাহারে বিন্নাকুড়ি কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় শিক্ষা কেন্দ্র পরিদর্শনে গিযে সকল শিশু শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ করেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে দু’ দু’বার ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।

জানা যায় কচি-কোমল এই শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নিয়ে সন্তোষ্টি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সামনের লেখাপড়া গুণগতমান ও সাফল্য কামনা করেন তিনি।

এ সময় সাপাহার উপজেলা সাবেক জনসাস্থ্য সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার , বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সাংবাদিক সহ বিদ্যালয়ের শিক্ষক ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় ও লেখাপড়ার খোঁজখবর নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট