1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সরকার গণতন্ত্র হরণ করছে: সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

সরকার গণতন্ত্র হরণ করছে: সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: বক্তব্য দিচ্ছেন, বিএনপির কেন্দ্রিয় অন্যতম নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। 

স্টাফ রিপোর্টার,ঈশ^রদী…………………………………………..

নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে আগামি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল অংশ নিবে। তবে কোনভাবেই এই সরকারের অধিনে নয়, বললেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের অন্যতম নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।

আজ শুক্রবার সকালে পাকশীর ইপিজেড মোড়স্থ বিএনপি অফিসে স্থানীয় বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঈশ^রদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ অখতার আনজাম হোসেন ডনের সভাপতিত্বে ঈশ^রদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, ঈশ^রদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, ঈশ^রদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম,আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

প্রধান অতিথি বলেন,সরকার প্রশাসনকে সাথে নিয়ে গণতন্ত্রকে হরণ করেছে। রাতের আঁধারে ভোট চুরি করেছে শেখ হাসিনা তাই এ সরকারকে কোনভাবেই বিশ^াস করা যাবেনা। তিনি বলেন,সমস্ত দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। দেশে কোন আইনের শাসন নেই উল্লেখ করে তিনি আরও বলেন, দেশে ব্যাপক মুদ্রাস্ফ্রীতি হওয়ার কারণে রেমিটেন্স কমে  ভয়াবহ অবস্থার দিকে দেশ এগিয়ে যাচ্ছে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট