1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে প্ল্যানিং, আর্কিটেকচার ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ:
নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’ মির্জাপুরে ট্রেন দুর্ঘটনায় আহত কিশোরের চিকিৎসায় জামায়াত নেতারা, পরিচয় উদ্ধারে সহযোগিতা কামনা রূপসায় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

রুয়েটে প্ল্যানিং, আর্কিটেকচার ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………………………………………….

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)  তিন দিনব্যাপী ‘প্ল্যানিং ,আর্কিটেকচার এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং’ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এই কনফারেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অতিরিক্ত দায়িত্বের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির অতিরিক্ত দায়িত্বের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্ল্যানার, আর্কিটেক্ট ও সিভিল ইঞ্জিনিয়ারদের পাশাপাশি তথ্য ও প্রযুক্তিবিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কনফারেন্স আয়োজন কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রুয়েটের উপাচার্য ও কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর উত্তর ও পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, কনফারেন্স আয়োজন কমিটির সেক্রেটারী ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, চতুর্থবারের মত প্ল্যানিং, আর্কিটেচার ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তজার্তিক কনফারেন্স আয়োজন করতে পেরে রুয়েট পরিবার গর্বিত।

পুরকৌশল অনুষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে দেশে ও বিদেশের প্ল্যানিং, আর্কিটেকচার, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক গবেষক, একাডেমিসিয়ান, শিক্ষাবিদ ও প্রকৌশলীগন সহ ২৫০ জনের অধিক অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। এই কনফারেন্সে ০৬ টি কী-নোট পেপার ও ২৩৪ টি টেকনিক্যাল উপস্থাপন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট