1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার তাহেরপুর পৌর এলাকায় আইন শৃঙ্খলা চরম অবনতি, মটরসাইকেল ও চার্জার ভ্যানগাড়ি অহরহ চুরি - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বাগমারার তাহেরপুর পৌর এলাকায় আইন শৃঙ্খলা চরম অবনতি, মটরসাইকেল ও চার্জার ভ্যানগাড়ি অহরহ চুরি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৮৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান, রাজশাহী………………………………………………………

রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় চুরির ঘটনায় স¤প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে। এতে জনমনে চরম উদ্বেগ বেড়ে গেছে। এসব ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চরম অবহেলা ও গাফিলতির কারণে তাহেরপুর পৌর এলাকায় চার মাসের ব্যবধানে দিনে দুপুরে পায় ৬ টি মটরসাইকেল (বাইক) এবং আটো চার্জার ভ্যানগাড়ি ২০টিরও বেশি চুরি হয়েগেছে। এসব চুরির ঘটনায় এলাবাসির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশি টহল জোরদার না থাকার কারণে একের পর এক মাটরসাইকেল ও ভ্যান গাড়ি চুরির ঘটনা ঘটেই চলেছে। আর সেকারনে ধরাছোঁয়ার বাইরে রয়েছে চোর সিন্ডিকেট চক্রটি।

এদিকে, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অনেকে অভিযোগ করেছেন। কিন্তু পুলিশ নীরব থাকায় চোর সিন্ডিকেটেরা আর বেপোয়ারা হয়ে তাদের চুরি ব্যবসা জোর তালে চালিয়ে যাচ্ছে।

সরজমিনে তাহেরপুর হাট এলাকা ঘুরে জানাগেছে, গত চার মাস আগে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থিত ডিএসবির সদস্য মো: কাজিম উদ্দিন তাহেরপুর ডিগ্রি কলেজ মসজিদে জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদের গেটের সামনে বাজাজের ১০০সিসি ডিকোভার মটর সাইকেল রেখে নামাজ আদায় করে দেখেন তার মটরসাইকেলটি চোর সিন্ডিকেটেরা চুরি করে নিয়ে গেছে। এর এক সপ্তহ রুনা ব্যাটারীর মালিক হামিদ হাইস্কুল মসজিদের গেটের সামনে বাজাজের ১০০সিসি ডিকোভার মটর সাইকেল রেখে নামাজ আদায় করে দেখেন তার মটরসাইকেলটি চোররা চুরি করে নিয়েগেছে। একই কায়দায় তাহেরপুর পৌরসভার বিভিন্ন অলিগলি থেকে আর তিনটি মটর বাইক চুরি করে নিয়ে যায়। এবং সর্বশেষ গত সোমবার তাহেরপুর পুরাতন পেয়াজ হাটা ইয়াহিয়া কাজির ছেলের পালসার গাড়ির তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় চোরেরা।

এছাড়া গতচার মাসে তাহেরপুরে শুক্রবার-সোমবার হাট বারে আটো চার্জার ভ্যানগাড়ি ২০টিরও বেশি চোরেরা চুরি করে নিয়ে গেছে। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী পুলিশের চরম অবহেলা ও গাফিলতির কারণে এখন পর্যন্ত উদ্ধার হয়নি একটি মোটরসাইকেল ও চার্জার ভ্যানগাড়িও। আর তার কারণে তাহেরপুর পৌরসভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে। এলাকার সচেতন মহল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তাহেরপুর পুলিশ কেন্দ্রকেই দায়ী করছেন। তারপরও পুলিশের ভূমিকা একেবারে নিরব, কিন্তু কেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট