1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের সিংড়ায় কোনোভাবেই থামছেনা মটরসাইকেল চুরি, পুলিশ নিরুপায় - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় কোনোভাবেই থামছেনা মটরসাইকেল চুরি, পুলিশ নিরুপায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া, নাটোর প্রতিনিধি…………………………………….

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় সম্প্রতি চরম আতঙ্ক দেখা দিয়েছে এতে জনমনে চরম উদ্বেগ বেড়ে গেছে। এসব ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চরম তৎপরতা থাকলেও থেমে নেই চুরির ঘটনা

উপজেলার বিভিন্ন এলাকায় চলতি বছরে দিনে দুপুরে প্রায় ৯ টি মটরসাইকেল (বাইক) চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির ঘটনায় এলাকাবাসির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে চুরির তালিকা থেকে বাদ নেই প্রভাবশালী রাজনীতিবীদ, সরকারি কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তার গাড়িও।

চলতি বছরে এরকম উদ্বেগ দেখা দিলে সিংড়া থানার আইনশৃংখলা রক্ষাবাহিনির বিশেষ অভিযানে প্রায় বিশটি মোটরসাইকেল উদ্ধার সহ একটি বড় চোর সিন্ডিকেট চক্রকে আটক করতে সক্ষম হয়। উক্ত ঘটনার পরে এলাকায় বেশ কিছুদিন শান্ত পরিবেশ বিস্তার করলেও বর্তমানে আবার শুরু হয়েছে চুরির ঘটনা। এদিকে, সিংড়া পুলিশ তদন্ত কেন্দ্রে  অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সরজমিনে সিংড়া পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে জানাগেছে, কখনও মসজিদে নামাজরত মুসল্লীর গাড়ি, কখোনো বাসা বাড়ির সামনে থেকে আবার কখোনো সরকারি দপ্তরের সামনে থেকেও ঘটেছে এসব চুরির ঘটনা। কিন্তু কি করে থামবে চুরি তা নিয়ে ভাবনায় পড়েছে আইন শৃংখলা বাহিনী ও স্থানীয়রা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট