1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটের প্রকৌশলীদের চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

রুয়েটের প্রকৌশলীদের চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে

  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রুয়েট সংবাদদাতা……………………………………………..

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সকল গবেষক ও শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী হয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। তবেই প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সহজতর হয়ে উঠবে।

আজ মঙ্গলবার সকালে রুয়েটের অধীনে পরিচালিত ২০২২-২০২৩ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপনের জন্য আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এ কথা বলেন। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ৫৯ জন গবেষক দিনব্যাপী টেকনিক্যাল সেশনে তাদের চূড়ান্ত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। অত্যন্ত সফলভাবে টেকনিক্যাল সেশন শেষে সকল গবেষকদের সাথে চুক্তি সম্পাদন করা হয়। পরে সন্ধ্যায় দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনারে বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভাগ, দপ্তর, শাখা প্রধানবৃন্দ, শিক্ষক, গবেষক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট