1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের সদরে কৃষ্ণগোবিন্দ পুর উচ্চ বিদ্যালয়ে ঢুকে ছাত্রকে পিটালো কিশোর গ্যাংয়ের সদস্যরা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

চাঁপাইনবাবগঞ্জের সদরে কৃষ্ণগোবিন্দ পুর উচ্চ বিদ্যালয়ে ঢুকে ছাত্রকে পিটালো কিশোর গ্যাংয়ের সদস্যরা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………………….

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দ পুর উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে বিদ্যালয়ের পোশাক পরিহিত অবস্থায় বিদ্যালয়ের ভিতরেই ৮ম শ্রেণীর ছাত্রকে পিটানোর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে বিদ্যালয়ে প্রবেশ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা কৃষ্ণগোবিন্দ পুর উচ্চ বিদ্যালয়ের মোঃ নাজিম আলীকে বেধরক মারধর করেন বলে জানা গেছে। নাজিম কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্র।

এ বিষয়ে কৃষ্ণগোবিন্দ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলাম বলেন, আজ সকালেই তাদের গতকালের একটা মারামারির বিষয় সমাধান করে দেয় তারপরেও আবার এক ছাত্রকে মারধর করেছে বলে শুনেছি, গত ৩ দিন থেকে দেশী অস্ত্র, বোমা নিয়ে স্কুলে প্রবেশ করে একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ বিষয়ে কোন আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তররে প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলাম বলেন, স্কুলের গভর্নিং বডির মিটিং এ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এই বিষয়ে মুখ খুলতে নারাজ ঐ স্কুলের অনান্য শিক্ষক এবং ছাত্ররা।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, আমরা সকল শিক্ষকরা খুব আতঙ্কের মদ্ধে আছি। ঐ সব সন্ত্রাসীদের বিরুদ্ধে যেই কথা বলুন তার উপরেই নির্যাতন করে।

সরজমিনে তদন্তে করে জানাযায়, স্থানীয় এক প্রভাবশালী’র ছত্রছায়ায় রানীহাটি ইউনিয়নের মুদিপাড়া এলাকার অহেদ (১৪), কাইঠাপাড়া রবিন-১৭, মাইলকারপাড়া জিন্নাত-১৭, চকলামপুর বিশ্বাসপাড়া জনি-২৪ পিতা কাশেম সহ কিশোর গ্যাংয়ের সদস্যরা অনৈতিক অপরাধ ঘটিয়ে চলেছে। বিষয়টি নিরসনে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট