1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ৩২৮ কেজি পোনামাছ অবমুক্ত করেছেন এমপি শিমুল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

শিবগঞ্জে ৩২৮ কেজি পোনামাছ অবমুক্ত করেছেন এমপি শিমুল

  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………………………

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ৩২৮ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মৎস্য অফিস আয়োজিত কালুপুর পাগলা নদীতে এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় তিনি বলেন, আমাদের এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। যার একটু জলাধার আছে, তাতে মাছ চাষ করেন। আজকে দেশে মাছের উৎপাদন দ্বিগুণ বেড়েছে। অবকাঠামো গত উন্নয়নে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি খাদ্য উৎপাদন, সবজি উৎপাদন, পুষ্টি বিকাশ ও মৎস্য চাষেও সেভাবে এগিয়ে যাচ্ছে। মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি।

তিনি বলেন, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে অব্যাহত রাখা দরকার। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বই আমাদের দরকার। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, মৎস্য অধিদপ্তর অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে চলেছে। সে কারণে আজকে মৎস্য সম্পদের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের আমিষের চাহিদা পূরণ হচ্ছে। মানুষের স্বাস্থ্যের উন্নয়নে ব্যাপকভাবে একটা অবদান রাখছে। আমাদের অর্থনীতিতেও মাছ চাষ বিশাল অবদান রাখছে। তাই এই মৎস্য চাষকে আরো বেশি নিরাপদ করতে হবে। যারা মাছ উৎপাদন করছেন তারা খেয়াল রাখবেন, যেন মাছের খাবারটা নিরাপদ হয়। সকল চাষীকে নিরাপদ উপায়ে মাছ চাষের জন্যে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমসহ স্থানীয় সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ সময় পাগলা নদী ও রানীহাটি পুকুরে ১৩০ কেজি রুই, ৯৯ কেজি মৃগেল ও ৯৯ কেজি কাতলা পোনামাছ অবমুক্তকরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট