1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জে জাতীয় তামাকমুক্ত দিবসে তামাক বিরোধী জোট এর সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা

গোপালগঞ্জে জাতীয় তামাকমুক্ত দিবসে তামাক বিরোধী জোট এর সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি……………………………………..

জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রসর প্রতিহত করুন স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে তামাক বিরোধী সংবাদ সম্মেলন করেছে থ্রিস্টার অর্গানাইজেশন, স্বর্না মহিলা সংস্থা ও উজ্জীবন মহিলা সংস্থা। দেশব্যাপি তামাক নিয়ন্ত্রন আইন লঙ্ঘন ও তামাক কোম্পানির বেপরোয়াতা নিয়ে এ সংবাদ করে তারা।

আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে থ্রিস্টার অর্গানাইজেশনের নির্বাহী প্রধান ইলিয়াস হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্বর্না মহিলা সংস্থা নির্বাহী প্রধান মাহমুদা বেগম’সহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় থ্রিস্টার অর্গানাইজেশনের ম্যানেজার ময়িন খান, ফিন্ড অফিসার মবিন খান, সেচ্ছাসেবক রাশেদুল, নাঈম কাজী, সবিতা রানী হীরা’সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা তামাক আইন সংশোধনী চুড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে ‘কোড অব কন্ডাক্ট’ গ্রহণ করা, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ করা’সহ বিভিন্ন সুপারিশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট