1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারার ভবানীহঞ্জ হাটে কাঁচা মরিচ ৩শ’ টাকা কেজি - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায়

রাজশাহীর বাগমারার ভবানীহঞ্জ হাটে কাঁচা মরিচ ৩শ’ টাকা কেজি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী ………………………………………………………..

মরিচ নিয়ে আবার লঙ্কাকাÐ ঘটেছে । গত কয়েকদিনের টানা বর্ষণ নি¤œচাপ ও বৈরি আবহাওয়ার কারণে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচে আবার আগুন লেগেছে। দেড়শ’ টাকা কেজির কাঁচা মরিচ এক লাফে তিনশ. টাকা ছড়িয়ে গেছে। বাজারে কাঁচা মরিচের আমদানী কম হওয়ায়  অস্বাভাবিক ভাবে এই মূল্য বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় রাজশাহীর বাগমারা উপজেলার সদও ভবানীহঞ্জ হাটের ব্যবসায়ীরা।

আজ শুক্রবার ভবানীগঞ্জ হাটবার ছিলো। সকালে এই হাটে গিয়ে দেখা যায় প্রতি হাটে যেখানে মরিচের ব্যবসা করত ১০/১২ জন ক্ষুদ্র ব্যবসায়ী। মরিচের আকাল দেথা দেওয়ায় সেখানে ২/৩ জন ব্যবসায়ী সামান্য কাঁচা মরিচ নিয়ে বসে আছেন। এই হাটে মরিচের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় অনেক ক্রেতাকে একশ’ গ্রাম ও দুইশ’ গ্রাম করে কাঁচা মরিচ কিনতে দেখা যায়।

এই হাটের কাঁচা মরিচ ব্যবসায়ী সাইদুর ও আকবর জানান, খুব ভোরে হাটে এসেছেন মাত্র পাঁচ কেজি কাঁচা মরিচ পেয়েছেন তাও দুই ঘন্টায় বিক্রি শেষ। একই হাটে কাঁচা মরিচের ক্রেতা চাঁনপাড়া মহল্লার আব্দুল মালেক ও বেলাল হোসেন জানান, হাটে তিনশ’ টাকা কেজি দরে যে কাঁচা মরিচ তারা কিনছেন তাতে ঝাঁঝ বা ঝাল খুবই কম। বাজারে এসব ছাড়া আর অন্য কোন কাঁচা মরিচ না থাকায় তারা বাধ্য হয়ে এসব কিনছেন।

একই হাটের আরেক সবজি ব্যবসায়ী আইনাল জানান, বাজারে প্রায় সব রকম শাকসবজির আমদানী কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে কাঁচা মরিচ সহ সবজি ক্ষেত তলিয়ে গেছে। তার পরও স্থানীয় বাজারে যে কাঁচা মরিচ ও সবজি আসছে তা উচ্চ মূল্যে বাইরের বেপারীরা কিনে নিয়ে যাচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট