1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পা‌লিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়ায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার রাজশাহীতে উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে গাছের চারা রোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর “ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পত্নীতলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পা‌লিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৪২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………………….

পত্নীতলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার এক বর্নাঢ্য রেলি শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ইউ‌নিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সূধীজন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট