1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন, বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিংয়ের ৫৯ জনের নিয়োগ বাতিলের প্রতিবাদে ও পূর্ণবহালের দাবিতে  ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ  শিবগঞ্জে ময়লার স্তুপের দূর্গন্ধে জনদূর্ভোগ চরমে, জরুরী ভিত্তিতে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা  চাাঁঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার সাত বছর পর জীবিত উদ্ধার আয়েশা খাতুন শিবগঞ্জে তিন নবজাতকের পাশে নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম লালপুরের বিলমাড়িয়াতে ২৪ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রুহুল আটক লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ট্রাক চাপায় যুবকের মৃত্যু এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: সমস্যার সমাধানের উদ্যোগ শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পোরশায় গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি…………………………………………………………………….

“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বিশাল রেলি বের করা হয়। এতে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম। এসময় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরিন জাহান নিতু ও মাসুদ হায়দার, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক ও প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্রাকটিস বিভাগের পরিদর্শক আবু রায়হান সহ সংশ্লিষ্ট কলেজের শিক্ষক বৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট