1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীর পবা নতুন পাড়ায় ভাড়াটিয়া দ্বারা মারধরের শিকার হলেন বাড়িওয়ালা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর পবা নতুন পাড়ায় ভাড়াটিয়া দ্বারা মারধরের শিকার হলেন বাড়িওয়ালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন, রাজশাহী……………………………………………………………….

বাসা ছাড়ার কথা বলায় ভাড়াটিয়া দ্বারা মারধরের শিকার হয়েছেন রাজশাহী মহানগরীর পবা নতুন পাড়া এলাকার বাসিন্দা রবিউল ইসলামের ছেলে নাফিজুল ইসলাম তুষার। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্স এ অধ্যায়নরত। তিনি বর্তমানে কয়েকদিন যাবত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে ভুক্তভোগীর ছোট ভাই হাফিজুল ইসলাম মামলার বাদী হয়ে শাহমুখদুম থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ভাড়াটিয়া হলেন, নজরুল ইসলামের ছেলে মো: জহুরুল ইসলাম (৪৫)। তিনি বর্তমানে সোনালী ব্যাংক রাজশাহী কোর্ট শাখায় কর্মরত আছেন।

মামলার সূত্রে জানা যায়, শাহমুখদুম থানাধীন পবা নতুন পাড়া আবাসিক এলাকায় তিন তলা বিশিষ্ট বাড়িতে রবিউল ইসলামের দুই ছেলে পরিবার নিয়ে বসবাস করছেন। তার বাবা রবিউল ইসলাম চাকরি সুবাদে বর্তমানে খুলনায় অবস্থান করছেন। প্রায় নয় মাস পূর্বে তিন তলা ভাড়া নেন সোনালী ব্যাংকে কর্মরত জহুরুল ইসলাম। পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে দুই মাস পূর্বে ভারটিয়া জহুরুল ইসলামকে বাড়ি ছেড়ে দিতে বলেন রবিউল ইসলামের ছেলে তুষার। আজ বাসা ছাড়বো কাল বাসা ছাড়বো বলে কালক্ষেপণ করতে থাকেন। এরই প্রেক্ষিতে জহরুল ও তুষারের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি জের ধরে গত ৩০ আগস্ট রাত আটটার সময় নাফিজুল ইসলাম তুষারকে আহলে হাদিস জামে মসজিদের সামনে একা পেয়ে জহরুলের হুকুমে নাজিম উদ্দীন বুলুর ছেলে পাপ্পু, পারভেজ ও আলমসহ ৫/৬ জন এলোপাথাড়ি দিল ঘুসি ও হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পাজরের হাড় ও হাত ভেঙে দেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে এলাকাবাসী ও তার পরিবারের সহায়তায় হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত জহুরুল বলেন, মারধরের বিষয়ে আমি কিছু বলতে পারব না কিন্তু ওর হাত আগে থেকে ভাঙ্গা ছিল আমি ওর বাবার কাছে শুনেছি যে ও হাসপাতালে আছে কারণ একি বাসায় থাকি তো।

এ বিষয়ে শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, বিষয়টি আমি জানি মামলা হয়েছে। অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট