1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লীকবি রাধাপদ রায় এর উপর নির্মম হামলার বিচার দাবি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লীকবি রাধাপদ রায় এর উপর নির্মম হামলার বিচার দাবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাগেশ্বরী, (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি………………………………..

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নিজ গ্রামে পল্লীকবি ও চারণকবি নামে খ্যাত রাধাপদ রায়, বয়স আনুমানিক ৮০ বছর। তিনি নির্মম হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত হয়ে তিনি এখন নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিচ্ছেন। ঘটনাটি ঘটে ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে।

গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি যে, প্রতিবেশি জনৈক রফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবক পূর্বশত্রুতাবশত তার ওপর অতর্কিত হামলা চালায়। কি কারণে হামলা করা হয়েছে তার বিস্তারিত জানা যায়নি তবে প্রায় ছয় মাস আগে রফিকুলের বড় ভাইয়ের সঙ্গে উক্ত গ্রামের প্রবীণ ব্যক্তি রাধাপদ রায়ের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছিল। সেই কারণে হয়তোবা হামলার শিকার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের নামে নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক দোষীদের বিচার দাবি করছি এবং ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। গতো দু’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ পিতা ৮০ বছর বয়সে এসে বৃদ্ধ কবি তার নাতির বয়সের ব্যক্তির কাছ থেকে এই নির্যাতন কতটা কষ্টের সবাই বিবেচনা করবেন এবং কবির এমন কি গুরুতর অপরাধ থাকতে পারে যাতে তাকে এভাবে বেধড়ক পেটানো যায়? আমি একজন চিত্রশিল্পী ও লেখালেখির সাধনায় নিজেকে জড়িয়ে নিয়েছি। কিন্তু এই যদি হয় সোনার বাংলার রুপ চিত্র তবে আমাদের সাধনা ব্যর্থ হবে শিল্পী, লেখক,কবি, গীতিকার দেশে বিলুপ্ত হয়ে যাবে। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে লিখবে না গান, কবিতা। আমাদের দেশে গুনী মানুষের অভাব দেখা দিবে। আইনের উপরে আমাদের যথেষ্ট আস্থা আছে, উক্ত বিষয়টি প্রধানমন্ত্রী যেন সুস্থ তদন্তের জন্য ঘোষণা দেন এই দাবি জানাচ্ছি। এলাকাবাসি অপরাধী রফিকুল ইসলামকে আইনের আওতায় এনে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির করেছে। চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে এর চরম নিন্দা জানিয়েছে। এই ঘটনার বিচার হলে ভবিষ্যতে আর কোনো পিতার চোখে জল পড়বেনা বলে সবার বিশ্বাস। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট