1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শহীদ জননেতা মমতাজ উদ্দিন হত্যা মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামি সুজনকে রাজশাহী থেকে আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

শহীদ জননেতা মমতাজ উদ্দিন হত্যা মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামি সুজনকে রাজশাহী থেকে আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………………………

নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সাবেক সংসদস সদস্য বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা শহীদ জননেতা মমতাজ উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২ অক্টোবর ২০২৩) ভোর রাতে রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সুজন নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শহিদুল ইসলাম মাষ্টারের ছেলে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোর রাতে রাজশাহী থেকে সুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ (মরণোত্তর) একুশে পদক-২০২৩-এ ভূষিত হন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন। নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনে ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ (১৯৮৬-১৯৮৮) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিকসা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি সম্মেলনে লালপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নাটোর জেলা শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। লালপুর উপজেলার আব্দুলপুর মিল্কিপাড়া গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিনকে ২০০৩ সালের ৬ জুন রাত ১০টার সময় গোপালপুর-আব্দুলপুর সড়কের দাঁইড়পাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট