1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও অটোরিক্সা প্রদান - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

গাজীপুরে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও অটোরিক্সা প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর থেকে………………………………………………..

গাজীপুরে দুই অসহায় পরিবারের মাঝে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সেলাই মেশিন ও অটোরিক্সা প্রদান করেন জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের গাজীপুর সদর থানার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও উদীয়মান তরুণ সমাজসেবক জাহাঙ্গীর আলম জিকু৷ রোববার বিকেলে গাজীপুর মহানগরীর সদর থানা ভারারুল জামতলা এলাকায় দোয়া মাহফিলের পর অসহায় পরিবারের হাতে এই সেলাই মেশিন ও অটোরিক্সা হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অত্র এলাকার মাহবুব আলম, মতিন ভান্ডারী, দেলোয়ার হোসেন, মোঃ রুবেল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী।

এবিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, মানুষ মানুষের জন্য আর মৃত্যুর সময় এই দুনিয়ায় অর্থবিত্ত কেউ সাথে নিয়ে যেতে পারবে না। নিয়ে যাবে শুধু ভালো কর্ম ফল। তাই আমি আল্লাহ ও হযরত মোহাম্মদ(সাঃ) এর সন্তুষ্টি লাভের আশায় আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

তিনি আরো বলেন, আমাদের এই সমাজে অনেক বিত্তবান আছে যারা চাইলেই কি অসহায় পরিবারকে সচ্ছল পরিবারের রূপান্তরিত করতে পারে। সেই সব ভাই বোনদের অনুরোধ করছি আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় পরিবারের পাশে দাঁড়ান। এতে দুনিয়াতে যেমন শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট