1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ইউসুফ আলী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত ইউসুফ আলী হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের এনামুল হকের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ইউসুফ আলী মোটরসাইকেল চালিয়ে সোনামসজিদ স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন। এসময় ট্রাক টার্মিনাল পার হয়ে ওজন স্কেলের কাছে পৌঁছলে একই দিকে যাওয়া একটি খালি ট্রাক ইউসুফ আলীর মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং ঘাতক চালকসহ ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট