1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে রোগাক্রান্ত গরুর জবাইয়ের অপরাধে কসাইয়ের জরিমানা - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময় সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট

নওগাঁর ধামইরহাটে রোগাক্রান্ত গরুর জবাইয়ের অপরাধে কসাইয়ের জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………………………

নওগাঁর ধামইরহাটে রোগাক্রান্ত গরুর জবাইয়ের অপরাধে মোবাইল কোটে কসাইয়ের জরিমানা হয়েছে। প্রত্যন্ত এলাকায় গিয়ে এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।

জানা গেছে, ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলার দৌলতপুর গ্রামের কসাইকর মৃত আব্দুল গফুরের ছেলে ইদ্রিস আলী (৪৫) এর ক্রয়কৃত একটি রোগাক্রান্ত গরু যেন প্রান যায় যায় অবস্থা, এমন পরিস্থিতিতে ওই রোগাক্রান্ত গরুটি জবাই করে কসাইকর ইদ্রিস আলী এবং তা বিক্রির জন্য ধামইরহাট বাজারে নিয়ে আসার প্রস্তুতি নেয়। গোপন সংবাদের প্রেক্ষিতে এমন খবর পেয়ে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসন দৌলতপুর গ্রামে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও মোবাইল কোর্টের প্রসিকিউটির কৃষিবিদ ডা. মো. ফরহাদ হোসেন রোগাক্রান্ত গরুর গোস্ত জব্দ করলে ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন সুলতানা পশু জবাই ও মাংসের মান নিয়িন্ত্রন ২০১১ এর ৫, ৮ ও ১১ ধারা মোকাবেক জবাইয়ের পূর্বে পশুর পরীক্ষা ও লাইসেন্স ব্যতীত পশু জবাইয়ের অপরাধে মোবাইল কোর্টে সর্বনি¤œ ৫ হাজার টাকা  জরিমানা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন জানান, ভোক্তা পর্যায়ে মান সম্মত সেবা প্রদানের লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষনের পাশাপাশি উপজেলা প্রাণি সম্পদ দপ্তরও বিভিন্ন খামারি, ফিড বিক্রেতা সহ বিভিন্ন পর্যায়ে খাদ্য সামগ্রী মান যাচাই করা হচ্ছে, ভেজাল বিরোধী অভিযানও চলমান রয়েছে, কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট