1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে, মিলেমিশে কাজ করার দৃঢ় অঙ্গীকার গোপালগঞ্জ সদর থানার ওসির - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ

সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে, মিলেমিশে কাজ করার দৃঢ় অঙ্গীকার গোপালগঞ্জ সদর থানার ওসির

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী , গোপালগঞ্জ প্রতিনিধি………………………….

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান এর সভাপতিত্বে অফিসার ইনচার্জের কার্যালয়ে থানার অন্যান্য অফিসার এবং গোপালগঞ্জ পৌরসভার সম্মানিত সকল ওয়ার্ড কাউন্সিলদের ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলদের উপস্থিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গোপালগঞ্জ সদর থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং প্রত্যেকে নিজেদের মতামত ব্যক্ত করেন। এজন্য ওসি সকলকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।

ওসি মাদকের বিষয়ে “জিরো টলারেন্স নীতির বিষয়ে জোর বক্তব্য প্রদান করেন। এছাড়াও এলাকায় যাতে চুরি, ছিনতাই না হয় সে লক্ষ্যে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করেন। পৌর এলাকার বিভিন্ন ল্যাম্প পোস্টে পর্যাপ্ত লাইট লাগানোর জন্য এবং বিভিন্ন মার্কেটে নৈশ্য প্রহরার ব্যবস্থা করার জন্য ওয়ার্ড কাউন্সিলদের অনুরোধ করেন।

অফিসার ইনচার্জ সদর থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সকল পৌর কাউন্সিল এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ওয়ার্ড কাউন্সিলগণ বলেন যে, গোপালগঞ্জ সদর থানার ইতিহাসে এই ধরণের মতবিনিময় সভা এই প্রথম আয়োজন করা হলো। এরপর সকল ওয়ার্ড কাউন্সিলগণ এধরনের একটি সভা আয়োজন করার জন্য ওসি সাহেবকে ধন্যবাদ প্রদান করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট