1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ১জন গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ১জন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৮০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ১৪ হাজার টাকাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন গোদাগাড়ী থানাধীন বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ এলাকার মনিরুল ইসলামের ছেলে আব্দুল কাদের (২২)।

জানা গেছে, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় শনিবার (২৩সেপ্টেম্বর) রাত্রি সাড়ে এগারোটার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই ফয়সাল হাসান ও এসআই রিপন কুমার মন্ডলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর অনুপনগর ইউনিয়নের কুতুবুলের মার্কেটের সামনে অভিযান চালিয়ে হেরোইনসহ আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়।

আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট