1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ, গাজীপুর প্রতিনিধি…………………………..

গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ), হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ, আঞ্জুমানে রহমানীয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া, বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি) দরবার শরীফ, কালীগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য পবিত্র জসনে জুলুস অনুষ্টিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা শত শত সুন্নী মুসলমানের কন্ঠে ‘ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা’ ধ্বনি নিয়ে স্থাণীয় সোমবাজার ঈদগাহ্ মাঠে উপস্থিত হয়। পরে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী, দেওয়ান শফিউদ্দিন আহমাদ, মাওলানা এইচ এম কাওছার আলম ও মো. ইয়াকুব আলী ফকিরের নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুছ উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শাজাহানপুর রেলওয়ে হাফিজীয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. মাকসুদুল হাসান, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আওলাদ হোসেন, অর্থ সম্পাদক মাওলানা মো. আনিছুর রহমান, ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি হাফেজ মো. আল-মামুন, আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজভান্ডারীয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন খান, আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া যুব ফোরাম গাজীপুর জেলা সভাপতি মো. কাউছার মোল্লা ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের উপজেলা সহকারী কর্মী প্রধান মো. রেজাউল করিম ডাক প্রমূখ।

বক্তাগণ বলেন, প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রী. ১২ রবিউল আউয়াল তারিখে পবিত্র মক্কায় আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যের মাঝে খাজা আলম আল-মাইজভান্ডারী, মো. আনোয়ার হোসেন, তুমলিয়া ইউনিয়ন সহকারী কর্মী প্রধান মো. এনায়েত মিয়া, মো. শাফায়াত হোসেনসহ উপজেলার বিভিন্ন দরবার শরীফের সুন্নী মতাদর্শের তরিকত পন্থী শত শত সুন্নী জনতা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট