1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের সিংড়ায় সৌঁতিজালে  মাদরাসা ছাত্রের মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় সৌঁতিজালে  মাদরাসা ছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি………………………………..

নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসা ছাত্রের সৌঁতিজালে জড়ানো লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রিজের স্লুইচগেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ওই মাদরাসাছাত্রের নাম মো. কাওছার আহমেদ (১৪)। সে রাণীনগর উজানপাড়ার হাবিবুর রহমান হবির ছেলে ও তেলিগ্রাম দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

এসময় নিজেদের সৌঁতিজাল নিজেরাই কেটে দেন যারা জাল পেতেছিলেন।

জানা যায়, উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রিজের স্লুইচগেটে একটি সৌঁতিজাল পেতেছিলেন করেছিলেন স্থানীয় আওয়ামী লীগকর্মী মো. আইয়ুব আলী, হায়দার আলী, মনসুর রহমানসহ বেশ কয়েকজন। নদীতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করতে যায় কাওছার আহমেদ। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সৌঁতিজালে জড়ানো তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ছাড়া প্রায় ১০ বছর আগে বাবার দেওয়া সৌঁতিজালে জড়িয়ে মারা যান মো. আইয়ুব আলীর ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সেলিম।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, গোসল করতে গিয়ে নিখোঁজ হয় কাওছার আহমেদ। আজ সৌঁতিজালে জড়ানো তার লাশ পাওয়া যায়।

এর আগে মারা যায় সেলিম। তবুও অবৈধ সৌঁতিজালে মাছ শিকার বন্ধ হচ্ছে না। প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা মনে করেন।

অভিযুক্ত হায়দার আলী বলেন, সে সৌঁতিজালে জড়িয়ে মারা যায়নি। তাহলে আপনারা সৌঁতিজাল কাটলেন কেন, তাকে এমন প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, আমি সৌঁতিজালের সাথে নেই।

ওসির দায়িত্বে থাকা সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মাদরাসা ছাত্র গতকাল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। আজ সকালে সৌঁতিজালে জড়ানো তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট