1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় নারীসহ দু’ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় নারীসহ দু’ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন,মান্দা (নওগাঁ )প্রতিনিধি………………………………………..

নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার ঋষি পল্লী ও মহানগর গ্রামে অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে চোলাইমদ ও হেরোইনসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মহানগর গ্রামের মৃত আব্বাস উদ্দিন মন্ডলের ছেলে আলাউদ্দিন মন্ডল ওরফে আলা (৫২) ও জোতবাজার ঋষি পল্লীর লবা ঋষির মেয়ে গায়েত্রি ঋষি (৩৫)। এদের মধ্যে আলার কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন ও গায়েত্রি ঋষির কাছ থেকে ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গায়েত্রি ঋষিকে ৬ মাসের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রেপ্তার আলাউদ্দিন আলার বিরুদ্ধে মান্দা থানা মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গ্রামে অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইনসহ আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এর পর জোতবাজার ঋষি পল্লীতে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদ একই পল্লীর অজিত ঋষির বাড়ি থেকে ১০ লিটার চোলাইমদ ও ২০০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পরে মদ তৈরি উপকরণগুলো সেখানেই ধংস করে দেওয়া হয়েছে।

পরিদর্শক খলিলুর রহমান আরও বলেন, অভিযানের সময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু ঋষি পল্লীতে উপস্থিত থেকে গায়েত্রি ঋষিকে ৬ মাসের কারাদ-সহ ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেন। অন্যদিকে অজিত ঋষি ও তার স্ত্রী তারা রানী ঋষিসহ আলাউদ্দিনের বিরুদ্ধে মান্দা থানা পৃথদ দুটি মামলা করা হয়েছে।#

 

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট