1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আলোচনা ও বর্ধিত সভা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আলোচনা ও বর্ধিত সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ, গাজীপুর……………………………………………

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল ০৪ ঘটিকার সময় উপজেলার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মেরাজুল কবির হামীম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভান্ডারীরন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জের মাটি ও মানুষের নেত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

আলোচনা সভায় বক্তারা আগমী ২৭ সেপ্টেম্বর শহীদ ময়েজউদ্দিন আহমেদ এর বনানী কবরে পুষ্প স্তবক অর্পন করা, ৩০ সেপ্টেম্বর জাতীয় বীর শহিদ ময়েজউদ্দিন আহমেদ এর ৩৯ তম শাহাদাত বার্ষিক উপলক্ষে স্মরণ সভাকে সাফল্য করতে, ও জনসভা জন সমুদ্রে রুপান্তর করার লক্ষ্যে, কালীগঞ্জ মহিলা কলেজে একত্রিত হয়ে কালীগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মিছিল সহকারে উপস্থিত থাকতে হবে।

সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, সহ-সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার রুহুল আমিন,জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শাহীন, কার্য নিবাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আরাফাত খন্দকার, কার্য নির্বাহী সদস্য মু শফিকুল কবির। এসময় উপজেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, মিলাদ ও দোয়া পরিচালনা করেন, সোম বাজার ঈদগাহ জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফজ মাওলানা মামুন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট